ঢাকা     বুধবার   ১১ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৬ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঢাবির ফিল্ম-ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২৩ জানুয়ারি ২০২৫  
ঢাবির ফিল্ম-ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। 

বিভাগীয় চেয়ারম্যান এস এম ইমরান হোসেনের সভাপতিত্বে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

প্রভাষক খন্দকার রুবাইয়াত মুরসালিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসির এবং খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা খাজা নাঈম মুরাদ। 

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, “টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি শিল্পের প্রসার ও আধুনিকায়নে এ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা কার্যকর ভূমিকা পালন করতে পারেন। দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদার করতে হবে। শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এসব শিল্পের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে বিভাগের সম্পৃক্ততা বাড়াতে হবে।”

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়