ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিষিদ্ধ ছাত্রলীগের ১৭২ জনের বিরুদ্ধে মামলা জাবি ছাত্রদলের 

জাবি সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২৫  
নিষিদ্ধ ছাত্রলীগের ১৭২ জনের বিরুদ্ধে মামলা জাবি ছাত্রদলের 

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই রাতে দুই দফায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭২ নেতা-কর্মী ও অজ্ঞাতনামা আরো ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে জাবি শাখা ছাত্রদল। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) জাবির শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী মো. ফেরদৌস রহমান এ মামলা করেন।

মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী রতন বিশ্বাস, জাবি ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক এনাম, সরকার ও রাজনীতি বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী অভিষেক মন্ডল, জাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজান, সহ-সভাপতি জোবায়ের রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আরমান খান যুব, প্রত্নতত্ত্ব বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী তারেক, জাবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন ও আর রাফি চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার প্রমুখকে আসামি করা হয়েছে। 

এ বিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেছেন, “৫ আগস্টের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সবচেয়ে বড় দাবি ছিল—গত ১৪ থেকে ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর পৈশাচিক এবং বর্বর যে হামলা হয়েছিল, সেই হামলাকারী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার নিশ্চিত করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের স্পিরিটকে ধারণ করে সেসব হামলাকারীর বিচার নিশ্চিত করার লক্ষ্যে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের প্রত্যাশা, তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করবে।”

ঢাকা/আহসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়