ঢাবিতে বাসন্তী ফুলে নগর সাজাই কর্মসূচি
ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
‘দেশীয় বৃক্ষের নগর গড়ি, প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করি’ প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাসন্তী ফুলে নগর সাজাই’ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় কার্জন হলে বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার সেন্টার ও এস্টেট অফিস যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
দেশীয় বৃক্ষ সংরক্ষণ এবং নগরী সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া প্রমুখ।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বিভিন্ন প্রজাতির পাখিসহ অসংখ্য প্রাণির আবাসস্থল দেশীয় গাছপালা। দেশীয় প্রজাতির বৃক্ষ সংরক্ষণ করা না গেলে এসব প্রাণি হুমকির মুখে পড়বে। জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।
ঢাকা/সৌরভ/মেহেদী
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান