ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাকৃবিতে ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবিতে মৌন মিছিল

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ১১ মার্চ ২০২৫  
বাকৃবিতে ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবিতে মৌন মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর এবং নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মৌন মিছিল করেছেন ছাত্রীরা।

মঙ্গলবার (১১ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের ছাত্রীরা এ মৌন মিছিলে অংশগ্রহণ করেন। 

বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে কেআর মার্কেট থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন সড়ক ও দেবদারু রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশ করেন তারা। সমাবেশে নারীদের প্রতি বিভিন্ন ধরনের সহিংসতা বন্ধ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে তারা বলেন, আমাদের সমাজে যখন কেউ ধর্ষণের শিকার হয়, তখন নানাভাবে তাকে হেয় করা হয় । এমনকি তার পোশাক এবং চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়। ধর্ষকের বিচারের ব্যবস্থা কার্যকর না হওয়া এবং আমাদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতার বিষয়টি একেবারেই অনুপস্থিত।

ফলে একটি বাচ্চার সঙ্গেও এ রকম কাজ সংঘটিত হচ্ছে। এ ক্ষেত্রে নৈতিক শিক্ষাটা আমাদের পাঠ্যক্রমে যুক্ত করার জন্য জোর দাবি জানাচ্ছি

তারা আরও বলেন, আমাদের বিচার ব্যবস্থা এমন হওয়া উচিত, যেন একজন মানুষ এটা চিন্তা করার আগেও ভাবে যে, এটারও বিচার হবে । ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনার ক্ষেত্রে নারীরা তাদের সম্মানের কথা চিন্তা করে অনেক সময় থানা পর্যন্ত যেতে চায় না।

তাই আমরা চাই, আদালতে গিয়ে ন্যায়বিচারপ্রাপ্তি পর্যন্ত কোন মেয়ে যেন হয়রানির শিকার না হয়। বিচার প্রক্রিয়ার সংস্কার করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই ট্রাইব্যুনালের মাধ্যমে অতি দ্রুত ধর্ষণের বিচার সম্পন্ন করতে হবে।

ঢাকা/লিখন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়