ঢাকা     বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৩ ১৪৩৩ || ২৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডাকসু নির্বাচন: শুধু নির্বাচনের দিন বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২৩:০০, ৩ সেপ্টেম্বর ২০২৫
ডাকসু নির্বাচন: শুধু নির্বাচনের দিন বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটির ব্যাপারে আবারো নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ি, শুধু ডাকসু নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

আরো পড়ুন:

বুধবার (৩ সেপ্টেম্বর) রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে প্রেরিত ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত এক অতি জরুরি সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পূর্বঘোষিত ক্লাস ও পরীক্ষা বন্ধের পরিবর্তে ৮ এবং ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

এর আগে, ডাকসু নির্বাচন উপলক্ষে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে সমালোচনার মুখে ছুটি একদিন কমিয়ে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঘোষণা করে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়