৪০% ছাড়ে সোনারগাঁও ইউনিভার্সিটির ভর্তি মেলা শুরু
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
সামার–২০২৬ সেমিস্টারে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি-তে ৪০ শতাংশ ছাড় দিয়ে মাসব্যাপী ভর্তি মেলার আয়োজন করেছে Sonargaon University। বিশ্ববিদ্যালয়ের পান্থপথ–গ্রীনরোড ক্যাম্পাসে আয়োজিত এ মেলায় তিনটি অনুষদের ১৩টি বিভাগের ২১টি বিষয়ে ভর্তির সুযোগ রয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) এ ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা। এ সময় ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী (শিপু), উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ একরামুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক বুলবুল আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, দপ্তর প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে চার বছর মেয়াদি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি, আর্কিটেকচার এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি বিভাগে পড়াশোনার সুযোগ রয়েছে।
ব্যবসা অনুষদের অধীনে ৪ বছর মেয়াদী ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, এমবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এমবিএ ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন মার্কেটিং, মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট, মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এক্সিকিউটিভ মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ চালু রয়েছে। কলা ও মানবিক অনুষদের অধীনে ৪ বছর মেয়াদী এলএলবি, এলএলএম, বিএ (অনার্স) ইন বাংলা, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ অন্তর্ভুক্ত। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৯৩৩৬৬৯৯৬৬ এবং ভিজিট করুন su.edu.bd।-বিজ্ঞপ্তি
ঢাকা/জান্নাত