ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২১ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাবা হলেন রণদীপ হুদা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ১০ মার্চ ২০২৬  
বাবা হলেন রণদীপ হুদা

স্ত্রীর সঙ্গে রণদীপ হুদা

বাবা হলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। মঙ্গলবার (১০ মার্চ) কন্যা সন্তানের জন্ম দেন তার স্ত্রী লিন লাইশরাম। মা-মেয়ে সুস্থ রয়েছেন। এ দম্পতির এটি প্রথম সন্তান। খবর ইন্ডিয়া টুডের। 

আনন্দের খবর জানিয়ে রণদীপ হুদা তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন। বাবা হয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেতা লেখেন, “আমি আজ বাবা হওয়ার পর, তোমার প্রতি আমার কৃতজ্ঞতা আরও গভীর হয়েছে বাবা।”  

আরো পড়ুন:

স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রণদীপ হুদা লেখেন, “সবচেয়ে বড় কথা, আমাকে বাবা বানানোর জন্য এবং আমাদের ছোট্ট মেয়েটিকে পৃথিবীতে আনার জন্য লিন তোমাকে ধন্যবাদ। ছোট্ট একটি মেয়ে আর সারাজীবনের ভালোবাসা।” 

রণদীপ হুদা ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী লিন লাইশারামকে। যদিও রণদীপ হুদার চেয়ে ১০ বছরের ছোট লিন। ২০২৩ সালের ২৯ নভেম্বর, মণিপুর রাজ্যের ইম্ফলে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। 

ভারতের মণিপুরের মেয়ে লিন লাইশরাম। ‘ওম শান্তি ওম’, ‘রেঙ্গুন’, ‘ম্যারি কম’ সিনেমায় অভিনয় করেছেন ৪০ বছর বয়সি এই অভিনেত্রী। মডেল হিসেবেও তার খ্যাতি রয়েছে। 

‘হাইওয়ে’, ‘সর্বজিৎ’, ‘কিক’, ‘জান্নাত টু’, ‘জিসম টু’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন রণদীপ হুদা। ২০১০ সালে অভিনেত্রী নীতু চন্দ্রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান এই অভিনেতা। তবে সেই সম্পর্ক টিকেছিল মাত্র তিন বছর। এরও আগে অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে রণদীপের প্রেমের গুঞ্জন শোনা যায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়