ঢাকা     বুধবার   ২০ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩৩ || ৪ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা জাবি প্রশাসনের

জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ২০ মে ২০২৬   আপডেট: ১৯:৪৭, ২০ মে ২০২৬
ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা জাবি প্রশাসনের

অভিযুক্ত ব্যক্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে ধরিয়ে দিতে তথ্যদাতার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার আট দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (২০ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সঠিক তথ্য প্রদানকারীকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ যদি সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া অভিযুক্ত ব্যক্তিকে চিনে থাকেন অথবা তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তবে দ্রুত ০১৭১৪০১২৩১৫ অথবা ০১৭২৭২৬৫৯৩৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হলসংলগ্ন সড়কে এক শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে এক বহিরাগত। এ সময় শিক্ষার্থীর চিৎকার শুনে কয়েকজন পথচারী এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায়, অভিযুক্ত ব্যক্তি বহিরাগত। ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় আশুলিয়া থানায় অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

তবে, ঘটনার আট দিন পার হলেও এখনো অভিযুক্তকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা/আহসান/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়