ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রথমবারের মতো বাংলাদেশে তাপ নিরোধক স্যান্ডউইচ প্যানেল

পিআর/অপূর্ব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৬, ৯ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রথমবারের মতো বাংলাদেশে তাপ নিরোধক স্যান্ডউইচ প্যানেল

নিজস্ব প্রতিবেদক : আবাসন নির্মাণ প্রতিষ্ঠান অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস লি. এর অঙ্গ প্রতিষ্ঠান অ্যাডভান্সড ডেভেলপমেন্ট টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লি. সম্প্রতি দেশে প্রথমবারের মতো বহুমুখী ব্যবহারযোগ্য ও তাপ নিরোধক ইপিএস স্যান্ডউইচ প্যানেল উৎপাদন ও বাজারজাতকরণ শুরু করেছে।

 

ঢাকার অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ৫৫০০০ বর্গমিটার জমির উপর স্থাপিত সর্বাধুনিক প্রযুক্তি এবং উন্নত মেশিনারিজ সমৃদ্ধ প্ল্যান্টটি বছরে ৫ থেকে ৭ লাখ বর্গমিটারের বিভিন্ন ঘনত্ব ও পুরুত্ব সম্পন্ন উন্নত মানের ইপিএস স্যান্ডউইচ প্যানেল উৎপাদন করছে।

 

ইপিএস স্যান্ডউইচ প্যানেল দ্বারা তৈরী স্থাপনার ওয়াল, ফ্লোর এবং ছাদ সর্বোচ্চ তাপ নিরোধক, যা বাইরের তাপকে ভিতরে এবং ভিতরের তাপকে বাইরে যেতে দেয় না। দীর্ঘস্থায়ী, সহজভাবে স্থাপনযোগ্য ইপিএস স্যান্ডউইচ প্যানেল দিয়ে তৈরি আবাসিক ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, হিমাগার, এমনকি যে কোন ধরনের স্থাপনা বিজ্ঞানসম্মত, তাপ নিরোধক, পরিবেশ বান্ধব এবং বিশ্বব্যাপী স্বীকৃত।

 

প্রযুক্তিগতভাবে এটি একটি যথার্থ তাপ নিরোধক-স্থাপনা তৈরীর উপযোগী প্যানেল, যা উন্নত বিশ্বের দেশগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পরীক্ষিত। ইপিএস স্যান্ডউইচ প্যানেল একমাত্র বহুল ব্যবহৃত নির্মাণ সামগ্রী যা দিয়ে অতি সহজে ও দ্রুত সময়ে নির্মাণযোগ্য স্থাপনা যেমন- শিল্প স্থাপনার অবকাঠামো, শিল্প কারখানার পারটিশান, ছাদ, ছাউনি, স্কুল এবং কলেজ স্থাপনা, নক-ডাউন হাউজ, এক্সিবিশন হল, গ্রিন হাউজ, ভাসমান বাড়িঘর, সাউন্ডপ্রুফ হল, থিয়েটার হাউজ, আনবিক স্থাপনা, উপকূলীয় রিহ্যাবিলিটেশন সেন্টার এবং বিভিন্ন ধরনের ব্যবহারযোগ্য বাড়ি যেমন- অ্যাকোমোডেশন অ্যাট সাইট, মোবাইল ক্লিনিক, ইমারজেন্সি আশ্রয় কেন্দ্র বর্ডার সিকিউরিটি পোস্ট এবং আর্মি ট্রেনিং ক্যাম্প ইত্যাদি তৈরি করা সম্ভব।

 

ইপিএস স্যান্ডউইচ প্যানেল-একটি বহুমুখী ব্যবহারযোগ্য নির্মাণ সামগ্রী হিসাবে সম্পূর্ণভাবে শুধু তাপ নিরোধকই নয় উপরন্তু শব্দ নিরোধক, একটা বিশ্বমানের তাপ অপরিবাহী গুণাগুণ সম্বলিত পদার্থ, যা পানি শোষণ করে না। পেট্রোলিয়াম শোধন (এক্সট্রাকশন) এর বাই প্রোডাক্ট থেকে স্টাইরিন মোনোমার এর ভিতরে বায়বীয় বাতাস সঞ্চালন করে অত্যাধুনিক যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে বৃহৎ আকারে ব্লক তৈরি করা হয়। সেই ব্লকটি যান্ত্রিক পদ্ধতিতে প্রয়োজনমত কেটে বিভিন্ন মাপের শিট তৈরী হয়। যার উভয় পাশে আধুনিক যান্ত্রি প্রযুক্তি প্রয়োগে হাইড্রোলিক প্রেস এবং স্পেসিফাইড হেডেট এডহেসিড ব্যবহার করে প্রয়োজনীয় মাপ ও ডিজাইন অনুযায়ী বিভিন্ন রং বেরং এর গ্যালভ্যানাইজড্ স্টিল শিট দিয়ে স্যান্ডউইচ প্যানেল তৈরী হয়। বাংলাদেশ এ প্রযুক্তির এই-ই প্রথম যা দিয়ে তৈরী প্যানেলের বহুবিধ ব্যবহারের মধ্যে রয়েছে তাপ নিয়ন্ত্রিত সকল শিল্প কারখানা, সকল রকম তাপ ও শব্দ নিরোধক অবকাঠামো, ঘরবাড়ি, ভাসমান শহর, গ্রিন হাউজ, উভচর বাড়িঘর, ভাসমান ব্রিজ, রাস্তা/হাইওয়ে নির্মাণ। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরী অসহনীয় গরমের অস্বাস্থ্যকর গ্রামীণ স্কুল, কলেজ, মসজিদ, গোডাউন স্থাপনা ইত্যাদি নির্মাণের বিকল্প হিসেবে এ তাপ নিরোধক স্যান্ডউইচ প্যানেল-দিয়ে তৈরী স্থাপনা হতে পারে আরামদায়ক এবং স্বাস্থ্যসম্মত ব্যবস্থা, যা আমাদের এ গ্রীষ্মপ্রধান দেশের জন্য যুগান্তকারী ও প্রযুক্তিগতভাবে একটি নতুন সংযোজন। এর বহুল ব্যবহারে কল-কারখানা শিল্প প্রতিষ্ঠানে কর্মরত হাজার ও লাখো মানুষের জন্য কর্মক্ষম উপযোগী ঠান্ডা আলো বাতাসের অনুকুল পরিবেশ তৈরি করে জাতীয় কর্ম উৎপাদন বৃদ্ধিতে তথা সার্বিক অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখা সম্ভব।

 

কলকারখানা ও অন্যান্য স্থাপনার পাশাপাশি দেশের ৯০ হাজার গ্রামের বাড়িঘর খুব সহজেই অতি অল্প খরচে মাত্র ২০ মিনিটে সুলভ মূল্যে দীর্ঘদিনের জন্য টেকসই একটি বাড়ি হতে পারে যা আমাদের দেশের মত অতি ঘনবসতিপূর্ণ দেশের সাধারণ অল্প আয়ের মানুষের জন্য হবে এক রুচিসম্মত আবাসন।

 

তাপ নিরোধক গুণাবলীর কারণে ইপিএস স্যান্ডউইচ প্যানেল বিদ্যুৎ সাশ্রয়ী। স্যান্ডউইচ প্যানেল পানিশোষনমুক্ত হওয়ায় আদ্র বা স্যাঁতস্যাঁতে হয় না। দীর্ঘস্থায়ী, টেকসই, মজবুত এবং বিভিন্ন রঙের দৃষ্টিনন্দন দেয়াল ও ছাদ স্থাপনাকে করে তোলে আকর্ষণীয়। স্যান্ডউইচ প্যানেল পরিবেশবান্ধব। হালকা ওজন ও অন্যান্য গুণাবলীর কারণে স্যান্ডউইচ প্যানেল ভূমিকম্পে ঝুঁকিবিহীন। ইহা স্থানান্তরযোগ্য, বাড়ি কিংবা স্থাপনা খুব সহজেই কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া সম্ভব। খুব সহজে অত্যন্ত অল্প সময়ে স্যান্ডউইচ প্যানেল দিয়ে স্থাপনা তৈরি করা সম্ভব। আর এই পণ্য দিয়ে তৈরী স্থাপনায় কোনো মেইনটেনেন্স খরচ নেই।

       

বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বায়ন এবং এরূপ বাণিজ্যিক প্রসারকে আরো তরান্বিত করতে উদ্ভাবিত হচ্ছে সময়োপযোগী সকল উপকরণ। যার একটির নাম স্যান্ডউইচ প্যানেল। বিশ্বে এই পণ্যের ব্যাপক ব্যবহার বহু আগে থেকেই হয়ে আসছে। এবার বাংলাদেশে এ্যাডভান্সড গ্রুপের হাত ধরে শুরু হল এর যাত্রা। খুব অল্প সময়ের মধ্যেই ইতিমধ্যে স্যান্ডউইচ প্যানেল বিভিন্ন ক্ষেত্রে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা পেতে শুরু করেছে। সময়োপযোগী এই পণ্য নিশ্চিত করবে উন্নত জীবনমান, বাড়িয়ে দিবে কর্মক্ষমতা এবং গতি বৃদ্ধি করবে দেশের অর্থনীতির চাকার, এই আশাবাদ সকলের।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ মার্চ ২০১৫/পিআর/অপূর্ব/সাইফুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়