ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯ মাসে মুনাফা বেড়েছে ৪ ব্যাংকের 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৯ অক্টোবর ২০২৪  
৯ মাসে মুনাফা বেড়েছে ৪ ব্যাংকের 

পুঁজিবাজারে ব্যাংকখাতে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৪) ও ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য ৯ মাসের প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।

ব্যাংকগুলো হলো- ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক: 

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৮১ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮৭ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৯৪ টাকা। এছাড়া চলতি হিসাববছরের ৯ মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২.৪৮ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৩০ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১৮ টাকা। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.৯৬ টাকা।

প্রাইম ব্যাংক: 

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৬৩ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.১২ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৫১ টাকা। এছাড়া চলতি হিসাব বছরের ৯ মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.৩৮ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩.০৫ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.৩৩ টাকা। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩.৪৫ টাকা।

উত্তরা ব্যাংক: 

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৪৮ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৯১ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৫৭ টাকা। এছাড়া চলতি হিসাব বছরের ৯ মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৮২ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৩৭ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.৪৫ টাকা। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.০২ টাকা।

ব্র্যাক ব্যাংক: 

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৯৭ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১.২২ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.৭৫ টাকা। এছাড়া চলতি হিসাববছরের ৯ মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.৯২ টাকা। আগের হিসাববছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৯৭ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১.৯৫ টাকা। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২.৩৮ টাকা।

এনটি/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়