ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নতুন মুদ্রানীতি ঘোষণা সোমবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৯ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৬:২৮, ৯ ফেব্রুয়ারি ২০২৫
নতুন মুদ্রানীতি ঘোষণা সোমবার

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ের জন্য নতুন মুদ্রানীতি ১০ ফেব্রুয়ারি (সোমবার) ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। এদিন বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ ঘোষণা দেবেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রবিবার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য তুলে ধরে। 

এবারের মুদ্রানীতিতেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ ধরে রাখা ও বিনিময় হারের স্থিতিশীলতা গুরুত্ব পাবে বলে জানা গেছে। এতে নীতি সুদহার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে সুদের হার না বাড়ানোর অনুরোধ করছেন ব্যবসায়ীরা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এবারের মুদ্রানীতি অত্যন্ত সতর্কতামূলক হবে। কারণ, এবারের মুদ্রানীতি দেশের অর্থনীতির বিদ্যমান পরিস্থিতি মাথায় রেখেই করা হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমুন্নত করা, বিনিময় হারকে স্থিতিশীল করা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করাই এবারের মুদ্রানীতির মূল লক্ষ্য।

গত আগস্টে সরকার পরিবর্তন পর নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুরের এটাই প্রথম মুদ্রানীতি ঘোষণা। এতদিন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে টাকার প্রবাহ কমাতে বাড়ানো হয়েছিল নীতি সুদহার। যদিও তার প্রভাব খুব একটা পড়েনি। গত ডিসেম্বর পর্যন্ত চড়া-ই ছিল সাধারণ মূল্যস্ফীতি। জানুয়ারিতে সামান্য কমলেও এখনো চড়া খাদ্য মূল্যস্ফীতি।

এনএফ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়