ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লিন্ডের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৫.৪৪ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ২৭ জুলাই ২০২৫   আপডেট: ১৪:৫৬, ২৭ জুলাই ২০২৫
লিন্ডের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৫.৪৪ শতাংশ

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২০২৫) ও অর্ধবার্ষিক (জানুয়ারি-জুন, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৫.৭১ শতাংশ।

রবিবার (২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.০৩ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৬.৬৫ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে ০.৩৮ টাকা বা ৫.৭১ শতাংশ।

এদিকে, চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে বা ৬ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১২.৩৩ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১৩.০৪ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে ০.৭১ টাকা বা ৫.৪৪ শতাংশ।

২০২৫ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০১.৬৬ টাকায়।

ঢাকা/এনটি/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়