ঢাকা     বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২০ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কমিউনিটি ব্যাংকে মানিলন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৭, ৩ সেপ্টেম্বর ২০২৫  
কমিউনিটি ব্যাংকে মানিলন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। 

সম্প্রতি রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণ হয়। 

প্রশিক্ষণে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক (মানিলন্ডারিং) মো. মোরশেদ আলম। তিনি জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মানিলন্ডারিংয়ের চিত্র বিশ্লেষণ করেন এবং এর বিভিন্ন ধরণ, ঝুঁকির জায়গা ও ব্যাংক কর্মকর্তাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তার অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারীদের জন্য মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নে বাস্তবভিত্তিক শিক্ষণীয় বিষয় তুলে ধরে এ ব্যাপারে সচেতনতার ব্যাপারে দিকনির্দেশনা দেন।

প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট চার্জ) কিমিয়া সাআদত। তিনি বলেছেন, “শুধু নিয়ম মেনে চলার বিষয় নয়, বরং আর্থিক প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্বও হলো মানিলন্ডারিং প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকা।” 

কিমিয়া সাআদত প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণকারী অতিথি বক্তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তার জ্ঞান ও অভিজ্ঞতা কর্মকর্তাদের শেখার ক্ষেত্রে মূল্যবান অবদান রাখবে।

প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় করেন ব্যাংকের এসএভিপি ও ম্যানেজার (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) এইচ এম মেহেদী হাসান।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়