পুঁজিবাজারে বড় পতনে সপ্তাহ শুরু
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১২ অক্টোবর) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা ৫ কার্যদিবস পুঁজিবাজারে পতন ঘটল। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। একইসঙ্গে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৮১.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১৯.৪৬ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৪.৬০ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪৭টি কোম্পানির, কমেছে ৩১১টির এবং অপরিবর্তিত আছে ৩৮টির।
এদিন ডিএসইতে মোট ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১১১.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৮৫.২৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৬২ পয়েন্টে, শরিয়াহ সূচক ১২.৬২ পয়েন্ট কমে ৯৩৫ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৪৭.২১ পয়েন্ট কমে ১২ হাজার ৮৩০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩২টি কোম্পানির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত আছে ১৫টির।
সিএসইতে ১০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক