বসুন্ধরা টিস্যুর পারফরমারস মিট অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম
বিক্রয় কর্মক্ষমতা পর্যালোচনা এবং উল্লেখযোগ্য সাফল্য উদযাপনের লক্ষ্যে বসুন্ধরা টিস্যুর পারফরমার’স মিট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সাফওয়ান বসুন্ধরা গ্লোবালে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাফওয়ান সোবহান। এছাড়া, অনুষ্ঠানে অংশ নেন গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাহেদ জাহিদ, হেড অব সেলস মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (বিক্রয়) কাজী ইমদাদুল হক, হেড অব মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে বিক্রয় সক্ষমতা আরো জোরদার করা এবং নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পারফরমার’স মিটে বিক্রয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির কৌশল নির্ধারণের পাশাপাশি বসুন্ধরা টিস্যুর দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করা হয়।
বক্তারা বসুন্ধরা টিস্যুর ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা/ইভা