ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে বাংলাদেশ অটোকারস
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৫ থেকে ৯ এপ্রিল, ২০২৬) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ অটোকারস লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (১১ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২২.৫৮ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৮১.১০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২২২ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কেডিএস এক্সেসরিজের ২১.৯৮ শতাংশ, একমি পেস্টিসাইডের ১৯.০৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ১৭.৪৮ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১৬.০১ শতাংশ, বেঙ্গল ইউন্সডোরের ১৫.৯৬ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১৫.৬৬ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ১৫.১০ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৪.৮৮ শতাংশ ও এপেক্স স্পিনিংয়ের ১৪.৩৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ঢাকা/এনটি/ইভা
প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন ১৪ এপ্রিল