ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সূচকের উত্থান, ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ২২ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:২৫, ২২ এপ্রিল ২০২৬
সূচকের উত্থান, ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ এপ্রিল) দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

এ দিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। তবে দুই মাসের বেশি সময় পর ডিএসইতে হাজার কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে।

আরো পড়ুন:

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। তবে বুধবার সকাল থেকে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী ছিল।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯৮.৫৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫.৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০.৩২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪.৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২১৩টি কোম্পানির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত আছে ৫৭টির।

এ দিন ডিএসইতে মোট ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯২৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৬.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৬৯.৮৫ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬০.৩৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৯৬.৭২ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৪৫ পয়েন্ট বেড়ে ৮৯৬.২৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১০৩.৮৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৮.১৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১০টি কোম্পানির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত আছে ২৯টির।

দিন শেষে সিএসইতে ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
 

ঢাকা/এনটি/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়