ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইবি শিক্ষার্থীর ওপর বহিরাগতের হামলা, ছাত্রদলের প্রতিবাদ

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ২২ এপ্রিল ২০২৬  
ইবি শিক্ষার্থীর ওপর বহিরাগতের হামলা, ছাত্রদলের প্রতিবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চারুকলা বিভাগের এক শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থানার সামনের সড়কে একটি ভ্যানের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

আরো পড়ুন:

বিবৃতিতে নেতারা বলেন, “দেশের একটি গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের মতে, এ হামলা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।”

তারা আরো বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা এ ঘটনায় প্রতিফলিত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এছাড়া, ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ প্রবেশ বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানান সংগঠনটির নেতারা।

ঢাকা/তানিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়