ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এশিয়া ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ২৩ এপ্রিল ২০২৬  
এশিয়া ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করেছে ১০ শতাংশ নগদ লভ্যাংশ। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এর আগের বছরও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বীমা কোম্পানিটি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বুধবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশসংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানিটির মূল্য সংবেদনশীল (পিএসআই) থেকে পাওয়া গেছে এ তথ্য।

কোম্পানিটি জানাচ্ছে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ জুন।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.০৬ টাকা। ফলে কোম্পানিটির আলোচ্য সময়ে ইপিএস বেড়েছে ০.০৩ টাকা বা ১.৪৮ শতাংশ।

একই সময়ে কোম্পানির সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৮৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির এনওসিএফপিএ ছিল ২.০৬ টাকা।

আলোচ্য অর্থবছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.৫৫ টাকা।

এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কোম্পানির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়