ঢাকা     রোববার   ০৩ মে ২০২৬ ||  বৈশাখ ২০ ১৪৩৩ || ১৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘জেড’ ক্যাটাগরিতে নামল শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ৩ মে ২০২৬  
‘জেড’ ক্যাটাগরিতে নামল শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ ব্যাংক

এবার ‘জেড’ ক্যাটাগরিতে নামল শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ ব্যাংক। এসব ব্যাংক এতোদিন ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে ছিল। শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে থাকা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগকারীদের কাছে দুর্বল হিসেবে পরিচিত।

রবিবার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে ‘জেড’ ক্যাটাগরিতে যাওয়া কোম্পানিগুলোর তথ্য পাওয়া গেছে।

যেসব ব্যাংক ‘জেড’ ক্যাটাগরিতে নামল সেগুলো হলো- এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।

টানা দুই বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় ব্যাংকগুলো ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, ‘জেড’ ক্যাটাগরিতে নামানোর কারণে ব্যাংকগুলোর শেয়ার কিনতে কোনো ঋণ পাবে না বিনিয়োগকারীরা। যা আজ থেকে কার্যকর হবে।

গত ৩০ এপ্রিল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংককে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

ঢাকা/নাজমুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়