ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  বৈশাখ ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৪ মে ২০২৬  
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন

শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ২৫ বছর (রজতজয়ন্তী) পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষ্যে রবিবার (১০ মে) করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সব শাখা ও উপশাখায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহফিলের এর আয়োজন করা হয়। পরে করপোরেট প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ২৫ বছর পূর্তি উদযাপন করা হয়।

একই দিনে ব্যাংকের নতুন ১২টি এসএমই বিনিয়োগ প্রডাক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি এবং ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ, হারুন মিয়া, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. তৌহীদুর রহমান, ফকির মনিরুজ্জামান, আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক মো. রিয়াজুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতী মোহাম্মদ মিজানুর রহমান মোনাজাত পরিচালনা করেন।

আরো পড়ুন:

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেকউপস্থিত ছিলেন। ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. আবুল বাশার সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রাহকদেরকে আন্তরিকভাবে সেবা প্রদান করে আসছে। ব্যাংকিং সেক্টরে গ্রাহক আস্থার নাম শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। গ্রাহকদের আন্তরিকভাবে সেবা প্রদান, আমানত ও বিনিয়োগ, ক্রেডিট রেটিং-সহ সার্বিক সূচকে এই ব্যাংকের অবস্থান সন্তোষজনক। পাশাপাশি প্রতিনিয়ত আমাদের আমানত ও বিনিয়োগ প্রকল্পসমূহ গ্রাহক বান্ধব ও যুগোপযোগী করে ডিজাইন করা হচ্ছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংককে এই অবস্থানে নিয়ে আসার জন্য সব কর্মী, গ্রাহক ও পৃষ্ঠপোষকদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান। তাছাড়া এই ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাস যাতে সবসময় অটুট থাকে সেই প্রত্যয় নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, বিগত ২৫ বছরে শাহ্জালাল ইসলামী ব্যাংক দেশের কৃষি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প, অবকাঠামো থেকে শুরু করে সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধিতে গর্বিত অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। ব্যাংকিং কার্যক্রমের শুরু থেকেই ব্যাংকটি আন্তরিকভাবে গ্রাহকদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে। পর্যায়ক্রমে তিনি এই আধুনিক ব্যাংকিং সেবা দেশের প্রতিটি প্রান্তে মানুুষের কাছে পৌঁছে দিতে চান বলে, বক্তব্যে উল্লেখ করেন। 

তিনি ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রাহক, শুভানুধ্যায়ী, পৃষ্ঠপোষক এবং নিয়ন্ত্রণকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ঢাকা/চিশতী/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়