ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫১, ২৮ জুন ২০২১  
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ডাচ্-বাংলা ব্যাংক ও বস্ত্র খাতের 'শা শা ডেনিমস' এর ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে।

কোম্পানি দুটির মধ্যে ডাচ্-বাংলা ব্যাংককে রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) ও শা শা ডেনিমসকে রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।

রোববার (২৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ক্রেডিট রেটিং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী ডাচ্-বাংলা ব্যাংককের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এদিকে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেডের রেটিং অনুযায়ী শা শা ডেনিমসের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ৩’।  আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে এসটি-২’। ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের ব্যাংকে দায়-দেনার ভিত্তিকে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়