দুই মাস বন্ধ থাকবে সাফকো স্পিনিংয়ের উৎপাদন
উৎপাদন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে বস্ত্র খতে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এবং লোকসান কমাতে কোম্পানির মিলগুলো বন্ধ বা সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এমন পরিস্থিতিতে, কোম্পানির উৎপাদন ১ ফেব্রুয়ারি তারিখ থেকে পরবর্তী দুই মাসের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটির মিলের অন্যান্য কার্যক্রম যেমন শিডিউল রক্ষণাবেক্ষণের কাজ ইত্যাদি যথারীতি চলছে। যত তাড়াতাড়ি সম্ভব উৎপাদন আবার শুরু করা হবে বলে কোম্পানিটি জানিয়েছে।
এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ জানায়, সাফকো স্পিনিংস মিলস লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শনকালে তা বন্ধ পাওয়া যায়।
ঢাকা/এনটি/এনএইচ
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশকে তেল পরিবহণের সুযোগ করে দিয়েছে ইরান