ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গ্রন্থমেলায় রেজাউদ্দিন স্টালিনের ৯টি বই

কাজী আশরাফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৭, ৯ ফেব্রুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় রেজাউদ্দিন স্টালিনের ৯টি বই

বইয়ের প্রচ্ছদ

কাজী আশরাফ : কবি রেজাউদ্দিন স্টালিনের ৯টি বই প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলায়। তার ‘বায়োডাটা’ কাব্যগ্রন্থে ৫৪টি কবিতা রয়েছে। কবিতাগুলোর মূল উপজীব্য সময়ের সঙ্কট, রাজনৈতিক বাস্তবতা, নর-নারীর সম্পর্ক। প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। প্রকাশ করেছে কুঁড়েঘর। মূল্য ১৫০ টাকা। স্টালিনের আরেকটি গ্রন্থ ‘প্রশ্নের পুরাণ’। সাক্ষাৎকারমূলক এই গ্রন্থে কবির বেড়ে ওঠা থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত নানা ঘটনা ও অভিজ্ঞতা বিধৃত হয়েছে। মূল্য ২০০ টাকা। অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘নতুন পিরামিড’ গদ্যগ্রন্থ ‘নির্বাসিত তারুণ্য’। প্রকাশ করেছে ফেয়ার প্রকাশনী।


রেজাউদ্দিন স্টালিনের ‘আবৃত্তির কবিতা’ প্রকাশ করেছে চিত্রা প্রকাশনী। তার প্রবন্ধগ্রন্থ ‘নজরুলের আত্ম নৈরাত্ম’। এই বইটির প্রকাশক দি রয়েল প্রকাশনী। ‘দ্রোহের কবিতা’ প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। ‘প্রেমের কবিতা’ প্রকাশ করেছে সিদ্দিকীয়া পাবলিকেশন্স। ‘কুড়িটি প্রেমের চিঠি’ প্রকাশ করেছে কুড়েঘর প্রকাশনী। প্রত্যেকটির প্রচ্ছদ এঁকেছে মোস্তাফিজ কারিগর।


রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৫/তাপস রায়

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়