বাকৃবিতে টেকসই সেচ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ভূগর্ভস্থ পানির যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এ বিষয়ে তাই গবেষণা ও দক্ষতার দিকে বিষেশ মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক ড. এম.এ সাত্তার মন্ডল।
সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি অর্থনীতি ও সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। কর্মশালার বিষয় ছিল ‘বাংলাদেশের উত্তর- পশ্চিমাঞ্চলের ভূগর্ভস্থ পানির ব্যবহার ও শস্য নির্বাচনে টেকসই সেচ ব্যবস্থাপনা’।
সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ইকোনমিক্স (এসএএনডিইই) এবং বাকৃবি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আকতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন কৃষি অর্থনীতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ সাত্তার মন্ডল।
এছাড়াও এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. হাসনীন জাহান।
বাকৃবি/আতিকুর রহমান/হাকিম মাহি
রাইজিংবিডি.কম