ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাবির ‘খ’ ইউনিটে পাসের হার ৯.৮৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৭ জুন ২০২২   আপডেট: ১৩:২১, ২৭ জুন ২০২২
ঢাবির ‘খ’ ইউনিটে পাসের হার ৯.৮৭ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছে ৯.৮৭ শতাংশ শিক্ষার্থী। 

সোমবার (২৭ জুন) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আরো পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানা যাবে। এছাড়া, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা কলা অনুষদের ডিন অফিসে টানিয়ে দেওয়া হবে। আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KHA টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি মেসেজে তার ফল জানতে পারবেন।

গত ৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ বছর ‘খ’ ইউনিটে ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে লড়েছেন ৫৮ হাজার ৫৮৭ জন শিক্ষার্থী। 

ঢাকা/ইয়ামিন/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়