ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রবি তেজার সিনেমা থেকে সরে গেলেন তামান্না

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রবি তেজার সিনেমা থেকে সরে গেলেন তামান্না

জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তেলেগুর পাশাপাশি তামিল ও হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেন। বাহুবলি সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি।

সম্প্রতি জনপ্রিয় অভিনেতা রবি তেজার বিপরীতে একটি সিনেমায় অভিনয় করতে চেয়েছিলেন তামান্না। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন তামান্না। কিন্তু নির্মাতা ২.৫ কোটির বেশি দিতে রাজি হননি। এরপর সিনেমাটিতে অভিনয় করবেন না বলে জানান তামান্না।

নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করছেন নাক্কিনা ত্রিনাধা রাও। এর আগে শোনা যায়, সিনেমায় তার চরিত্রটি তামন্নার বেশ পছন্দ হয়েছিল। তাই এতে অভিনয়ের জন্য তিনি রাজি ছিলেন। কিন্তু পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় সিনেমাটিতে থেকে তিনি সরে দাঁড়িয়েছেন।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা  অ্যাকশন। তামিল এই সিনেমায় বিশালের বিপরীতে অভিনয় করেন তিনি। কিছুদিন আহে ‍মুক্তি পাওয়া মহেশ বাবু অভিনীত সারিলেরু নীকেবারু সিনেমার একটি আইটেম গানে নেচেছেন এই অভিনেত্রী। হিন্দি ভাষার বোল চুড়িয়া এবং তেলেগু ভাষার সীটিমার সিনেমায় দখা যাবে তাকে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়