ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সভাপতি মিশা সাধারণ সম্পাদক জায়েদ

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০১, ৬ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সভাপতি মিশা সাধারণ সম্পাদক জায়েদ

মিশা সওদাগর, জায়েদ খান

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন খল অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক জায়েদ খান।

তারা ভোট পেয়েছেন যথাক্রমে ২৫৯ ও ২৭৯। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে ওমর সানী ১৫৩ ও অমিত হাসান ১৪৫ ভোট পেয়েছেন।

শনিবার সকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। তিনি জানান, নির্বাচনে বিজয়ীরা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। এবার ২১টি পদের বিপরীতে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৬২৪ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫৫৮ জন।

গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও পরে তা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্যানেল তিনটি হলো- ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। ওমর সানী-অমিত হাসান প্যানেল থেকে জয়ী হয়েছেন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ  কমল আর কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জেসমিন, ফেরদৌস, মৌসুমী ও সুশান্ত। ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল থেকে শুধু কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জয়লাভ করেছেন নাসরিন। বাকি সব কটি পদেই জয়লাভ করেছেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে।


চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত নতুন কমিটির সদস্যরা হলেন- সভাপতি : মিশা সওদাগর, সাধারণ সম্পাদক: জায়েদ খান, সহসভাপতি : রিয়াজ ও নাদের খান,  সহসাধারণ সম্পাদক: আরমান, সাংগঠনিক সম্পাদক: সুব্রত, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক: মামনুন ইমন,  দপ্তর ও প্রচার সম্পাদক : জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন,  কোষাধ্যক্ষ: কমল, কার্যনির্বাহী পরিষদের সদস্য অঞ্জনা,  পপি, পূর্ণিমা, ফেরদৌস, মৌসুমী, আলীরাজ, জেসমিন, নাসরিন, রোজিনা, সুশান্ত ও সাইমন সাদিক।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ মে ২০১৭/শান্ত/ইভা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়