ভারত ও বাংলাদেশে ব্যস্ত নিপুন
|| রাইজিংবিডি.কম
বিনোদন প্রতিবেদক
ভারত ও বাংলাদেশে সমানভাবে বিচরণ করছেন নিপুন। ‘পরিচয়` ছবির শুটিংয়ের জন্যে আজ কলকাতা যাচ্ছেন এই ঢাকাই ছবির নায়িকা । সেখানে প্রসেনজিতের সঙ্গে অভিনয় করবেন তিনি। ছবিতে তারা দুজন স্বামী-স্ত্রী। একটা সময়ে তারা আলাদা হয়ে যায়।
এদিকে নিপুন সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘মায়ানগর`, মোস্তাফিজুর রহমান বাবুর ‘মায়ের মমতা`, রফিক শিকদারের ‘পদ্মা পাড়ের পার্বতী`, রাজুর ‘তবুও তুমি আমার` ছবিতে। ছবিগুলোতে নিপুনের নায়ক হয়ে অভিনয় করছেন ইমরোজ, ইমন, নীরবসহ আরো অনেকে। ছবিগুলো অতি সম্প্রতি নির্মাণ শুরু হয়েছে। এছাড়া নিপুন সম্প্রতি অতিথি চরিত্রে অভিনয় করেছেন তন্ময় তানসেনের পরিচালনায় ‘পদ্ম পাতার জল` ছবিতে। এ ছবিতে ইমনের সঙ্গে আইটেম গানে দেখা যাবে নিপুনকে। অন্যদিকে নিপুন অভিনীত ছবি মুক্তি অপেক্ষায় আছে শাহিন কবীর টুটুলের পরিচালনায় ‘এই তো ভালোবাসা`। এই ছবিটি নিপুন অভিনীত বহুল প্রতিক্ষীত ছবি। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
এদিকে ছোটপর্দায় নাটকে অভিনয় করছেন নিপুন। বাংলাভিশনে প্রচার চলতি ‘রেড সিগন্যাল` ও ‘এশিয়ান টেলিভিশনে প্রচার অপেক্ষায় একটি ধারাবাহিক নাটকে শিডিউল মতো অভিনয় করছেন নিপুন। এছাড়া এশিয়ান টিভির ‘স্টার ড্যান্স` প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। অন্যদিকে এনটিভিতে প্রচার চলতি কমেডি শো`তে নিপুন বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার-এ চলচ্চিত্র নায়িকাদের মধ্যে একমাত্র নিপুনকে পারফর্মেন্স করতে দেখা গেছে। সবমিলিয়ে বাংলাদেশের চলচ্চিত্র, টেলিভিশন ও স্টেজসহ কলকাতায় চলচ্চিত্রে নিপুনের অভিনয়ে স্পষ্ট বোঝা যায় নিপুন বিচরণ করছেন জলে-স্থলে-আকাশে।
রাইজিংবিডি২৪.কম
রাশিয়া থেকে জ্বালানি কেনায় বিশেষ ছাড় পেতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ বাংলাদেশের