ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেক্ষাগৃহে আসছে ‘ভালোবাসা ডটকম’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রেক্ষাগৃহে আসছে ‘ভালোবাসা ডটকম’

বিনোদন প্রতিবেদক: ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘ভালোবাসা ডটকম’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন— অভি, নিঝুম রুবিনা ও রাহা। এছাড়াও অভিনয় করেছেন— ডন, অমিত হাসান, রেহানা জলি, রেবেকা, সিরাজ হায়দারসহ অনেকে। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ আসলাম। আগামী ১২ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

চিত্রনায়ক অভি রাইজিংবিডিকে বলেন, ‘‘ভালোবাসা ডটকম’ সিনেমার শুটিং ২০১৫ সালে শুরু হয়। শুটিং অনেক আগেই শেষ হয়েছে। এতদিন বিভিন্ন কারণে সিনেমাটি মুক্তি দেননি প্রযোজক। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ জুলাই সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি।’’

অভি আরো বলেন, ‘ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ভালোবাসা ডটকম। একদম রোমান্টিক ঘরানার সিনেমা এটি। গল্পটি আমার কাছে ভালো লেগেছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’

নিহাল মুভিজ প্রযোজিত এ সিনেমার গল্পে দেখা যাবে, কলেজ পড়ুয়া এক ছেলের প্রেমে পড়ে একই কলেজের দুই ছাত্রী নিঝুম ও রাহা। তাদের প্রেম নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।

‘ভালোবাসা ডটকম’ সিনেমায় মোট ছয়টি গান ব্যবহার করা হয়েছে। গানগুলোর কথা লিখেছেন— সুদীপ কুমার দীপ, সংগীতায়োজন করেছেন কাজি জামাল। কণ্ঠ দিয়েছেন কনা, ন্যানসি, পড়শী, ডলি সায়ন্তনী, রাজিব, এস আই টুটুল।


রাইজিংবিডি/ঢাকা/২ জুলাই ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়