ঢাকা     রোববার   ১০ মে ২০২৬ ||  বৈশাখ ২৭ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সালমানের সবুজ সংকেতের অপেক্ষা

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৪, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সালমানের সবুজ সংকেতের অপেক্ষা

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা নো এন্ট্রি। আনিস বাজমী পরিচালিত কমেডি ঘরানার সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। এরপর এক যুগেরও বেশি সময় কেটে গেছে। অবশেষে তৈরি হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল।

এ প্রসঙ্গে মুম্বাই মিররে কথা বলেছেন পরিচালক আনিস বাজমী। নির্মাতা জানিয়েছেন, চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। এখন সালমান খান ও প্রযোজক বনি কাপুরের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছেন তিনি।

আনিস বাজমী বলেন, ‘চূড়ান্ত বাছাইয়ের আগে আমরা পাঁচটির মতো গল্প পড়েছি। এই চিত্রনাট্য শেষ করতে ছয় মাস লেগেছে। এখন আমি তাদের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছি। খুবই সুন্দর একটি সিনেমা হতে যাচ্ছে।’

নো এন্ট্রি সিনেমায় অভিনয় করেন সালমান খান, অনিল কাপুর, ফারদীন খান, বিপাশা বসু, লারা দত্ত, এশা দেওল, সেলিনা জেটলি প্রমুখ। তবে এর সিক্যুয়েলে কারা অভিনয় করবেন এখনো চূড়ান্ত হয়নি।


রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/মারুফ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়