ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আনুশকার রূপের ঝলক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আনুশকার রূপের ঝলক

বলিউড অভিনেত্রীদের ফ্যাশন এবং স্টাইল বরাবরই প্রশংসনীয়। ফ‌্যাশন সচেতন অনেকেই কোন পোশাক পরবেন এবং কোন স্টাইল অনুসরণ করবেন, সেই জটিল কাজটি সহজ করতে বলিউড অভিনেত্রীদের পোশাকের প্রতি লক্ষ‌্য রাখেন।

রূপের ঝলকে ভক্তদের মন্ত্রমুগ্ধ করা সর্বশেষ অভিনেত্রী হলেন আনুশকা শর্মা। এই অভিনেত্রী স্টাইল আইকন হিসেবে পরিচিত।  এমনকি তিনি নিজেও একটি ফ্যাশন ব্র্যান্ডের কর্ণধার।

সম্প্রতি ‘গ্রাজিয়া’ ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন আনুশকা। সেখানে তাকে স্বপ্নের মতো সুন্দরী মনে হয়েছে! ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে তিনি রূপের জাদুতে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন।

‘জিরো’ সিনেমাখ্যাত এ অভিনেত্রীকে হলুদ রঙের ঝলমলে লেইস পোশাক দেখা গেছে। সঙ্গে অলঙ্কার হিসেবে পরেছিলেন ১৮ ক্যারেটের হোয়াইট গোল্ড হীরার নেকলেস এবং ব্রেসলেট। রঙিন ঠোঁট ও ভেজা চুল তার এই ফ্যাশনেবল লুকে বাড়তি মাত্রা যোগ করেছে।

‘গ্রাজিয়া’ ম্যাগাজিনের কভারের পাশাপাশি একাধিক ফটোশুটের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আনুশকা। সবগুলো ছবিতেই তাকে গর্জিয়াস লুকে দেখা গেছে।

 

ঢাকা/ফিরোজ/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়