ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়াসিম-আলিশানের ফিফটিতে নিউ জিল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ল আমিরাত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬  
ওয়াসিম-আলিশানের ফিফটিতে নিউ জিল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ল আমিরাত

চেন্নাইতে ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও নিউ জিল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নামে আমিরাত। অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ও আরেক টপ অর্ডারের ব্যাটার আলিশান শরাফুরের ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে আমিরাত। জিততে কিউইদের ১২০ বলে করতে হবে ১৭৪ রান।

ব্যাট করতে নেমে ১২ রানেই আরিয়ানশ শর্মার উইকেট হারায় আমিরাত। মাত্র ৮ রান করে ফেরেন তিনি। এরপর ওয়াসিম ও আলিশান দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়েন। ১১৯ রানের মাথায় আলিশান ফিরলে ভাঙে এই জুটি। যাওয়ার আগে ৪৭ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলে যান।

আরো পড়ুন:

এরপর সতীর্থদের নিয়ে রান আগাতে থাকেন ওয়াসিম। ১২৪ রানের মাথায় হরষিত কৌশিক (২) আউট হওয়ার পর মায়াঙ্ক কুমারকে নিয়ে এগোতে থাকেন ওয়াসিম। ১৬৪ রানের মাথায় মায়াঙ্ক ফিরেন ২১ রান করে। ১৭৩ রানের মাথায় শোয়েব খান (৭) ও মুহাম্মদ আরফান (০) আউট হন। কিন্তু ওয়াসিমের ব্যাটে ১৭৩ রানের সংগ্রহ পায় আমিরাত। অধিনায়ক ৪৫ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন।

বল হাতে নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি ৪ ওভারে ৩৭ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন জ্যাকব ডাফি, লোকি ফার্গুসন, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়