ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০ কেজি ওজন বাড়িয়েছেন কঙ্গনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৪, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০ কেজি ওজন বাড়িয়েছেন কঙ্গনা

জনপ্রিয় বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। তার পরবর্তী সিনেমা থালাইভি। বর্তমানে এই সিনেমার শুটিং করছেন তিনি।

থালাইভি সিনেমায় প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। এই চরিত্র ফুটিয়ে তুলতে চেষ্টার কোনো ত্রুটি করছেন না তিনি। এমনকি ২০ কেজি ওজনও বাড়িয়েছেন।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে কয়েকটি ছবির কোলাজ পোস্ট করে কঙ্গনার বোন রাঙ্গোলি চান্ডেল লিখেছেন, থালাইভি সিনেমার আর মাত্র একটি শিডিউল বাকি। কঙ্গনা ২০ কেজি ওজন বাড়িয়েছেন। দুই মাসের মধ্যে তেজাসধাকড় সিনেমার শুটিং শুরু হবে। সে কি এই ওজন কমাতে পারবে, দেখা যাক।

গত বছর নভেম্বরে থালাইভি সিনেমায় কঙ্গনার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। এতে ‘বলিউড কুইন’খ্যাত এই অভিনেত্রীকে প্রথম দেখায় অনেকেই চিনতে ব্যর্থ হন। স্থূলকায় কঙ্গনাকে দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো ফটোশপের কারসাজি। যদিও পরবর্তী সময়ে ইউটিউবে প্রকাশিত ফাস্ট লুকের ভিডিও দেখে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

থালাইভি সিনেমায় জয়ললিতার অভিনয় এবং পরবর্তী সময়ে রাজনৈতিক জীবনের বিভিন্ন অজানা বিষয় তুলে ধরা হবে বলে জানা গেছে। এটি পরিচালনা করছেন এএল বিজয় এবং প্রযোজনায় রয়েছেন বিষ্ণু বর্ধন। আগামী জুনে এই সিনেমা মুক্তির কথা রয়েছে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়