ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রুদ্ধশ্বাস ট্রাইব্রেকারের সাডেন ডেথে ঢাবির কাছে রুয়েটের বিদায়

রুয়েট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১৪ মে ২০২৬  
রুদ্ধশ্বাস ট্রাইব্রেকারের সাডেন ডেথে ঢাবির কাছে রুয়েটের বিদায়

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাছে ৪-৩ ব্যবধানে হেরে সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

বৃগস্পতিবার (১৪ মে) সকাল ৮টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্রথম পাঁচ শটে উভয় দল ৩-৩ সমতায় থাকায় ম্যাচ গড়ায় সাডেন ডেথে। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ম্যাচজুড়ে দৃঢ় রক্ষণ, দ্রুত আক্রমণ এবং লড়াকু মানসিকতা নিয়ে খেলেছে রুয়েট দল।

গতদিনের ম্যাচসেরা গোলকিপার তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু হুরাইরা কৌশিক এদিনও অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন। টাইব্রেকারে গুরুত্বপূর্ণ দুটি শট ঠেকিয়ে দিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি।

অন্যদিকে, দলের নেতৃত্ব দেন সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দলীয় অধিনায়ক তানভীর রেজা নিলয়।

টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও রুয়েট দলের লড়াকু পারফরম্যান্স শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের প্রশংসা কুড়িয়েছে।

ঢাকা/হাফিজ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়