ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাম চিকিৎসায় ঢাকার হাসপাতালে এনসিপির হেল্পলাইন চালু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ১৪ মে ২০২৬  
হাম চিকিৎসায় ঢাকার হাসপাতালে এনসিপির হেল্পলাইন চালু

‘হাম’ আক্রান্ত শিশুদের চিকিৎসা ও জরুরি সেবা সহজ করতে ঢাকার বিভিন্ন হাসপাতালে হেল্পলাইন চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল হেলথ এলায়েন্স (এনএইচএ)। আক্রান্ত রোগী ও তাদের পরিবারের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির দপ্তর সম্পাদক ডা. মো. আব্দুস সালাম এ তথ্য জানান।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনএইচএ’র আহ্বায়ক প্রফেসর ডা. শাদরুল আলম এবং সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদের উদ্যোগে এ হেল্পলাইন চালু করা হয়েছে।

হেলপলাইন নম্বর
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মো. জুলফিকার (০১৭১০৪৯৮৯০৯) ও ডা. মাশুক (০১৮৩৫৫১২২৫৫০), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ডা. সাইয়েদ (০১৭০৬৫২০৯৮৭) ও ডা. সানি (০১৮৮৭৯৫৯৬৫০), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. আব্দুল্লাহ আল মামুন (০১৬০৮০৭৩৬৪২) ও ডা. মাজহারুল ইসলাম (০১৫৪০০৭৫২৪৮৭) দায়িত্ব পালন করবেন।

এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতালসহ আশপাশের হাসপাতালের জন্য ডা. তন্নী শেখ (০১৯৯৯৩৯৮৭৭৯), ডা. আল আমিন (০১৭১৮৬৬২৪৬৩), ডা. হাবিব (০১৫৩৩-৭৯৪৭৪৪) ও ডা. তাওফিক ইমন (০১৩১০৯৩৮৫৭৩) এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা ডিএনসিসি হাসপাতালে ডা. মো. মনিরুজ্জামান (০১৭৭০৫৯১৫২৯) ও ডা. উসামা (০১৮২৬৭১১৯২৪) এবং মিরপুর-২-এর ডা. এমআর খান শিশু হাসপাতালে ডা. আশিকুর রহমান শুভ (০১৬৭৬৫৬৫১১৮) এর মাধ্যমে সেবা পাওয়া যাবে।

সংগঠনটি জানিয়েছে, হাম আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং পরিবারগুলোর দুশ্চিন্তা কমানোই এই হেল্পলাইনের মূল লক্ষ্য।

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়