ঢাকা     বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬ ||  চৈত্র ৩১ ১৪৩৩ || ২৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নিজ ক্যাম্পাস থেকে উপাচার্য পেল কুবি

কুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১৪ মে ২০২৬  
নিজ ক্যাম্পাস থেকে উপাচার্য পেল কুবি

অধ্যাপক এম এম শরীফুল করীম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নিজ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এম এম শরীফুল করীম। যোগদানের তারিখ থেকে চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী ড. এম এম শরীফুল করীমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ঢাকা/এমদাদুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়