ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক গানে শত শিল্পীর কণ্ঠ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক গানে শত শিল্পীর কণ্ঠ

করোনার এই সংকটে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ। সেসব যোদ্ধাদের কুর্নিশ জানিয়ে একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন ভারতের শ্রোতাপ্রিয় এক শত সংগীতশিল্পী। শুধু তাই নয়, গানটি ১৪টি ভাষায় শোনা যাবে। এই গান থেকে আয়কৃত অর্থ পুরোটাই ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হবে।

‘ওয়ান নেশন, ওয়ান ভয়েস’ শিরোনামে এ গানে বিশিষ্ট এক শত সংগীতশিল্পী কণ্ঠ দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো—আশা ভোঁসলে, কুমার শানু, সোনু নিগম, হরিহরন, কৈলাশ খের, কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিক, পঙ্কজ উদাস, শান, উদিত নারায়ণ, শঙ্কর, বালাসুভ্রমনিয়াম প্রমুখ।

যে ১৪টি ভাষায় গানটি শোনা যাবে তাহলো—বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাটি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম, ভোজপুরি, অসমীয়া, কাশ্মিরি, সিন্ধি, রাজস্থানি এবং ওড়িয়া।

আগামীকাল রোববার ইন্ডিয়ান সিংগারস রাইটস অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে ‘এক দেশ, এক আওয়াজ’ গানটি প্রকাশ করবেন খ্যাতনামা সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। টেলিভিশন চ্যানেল, রেডিও, সোশ্যাল মিডিয়াসহ প্রায় শতাধিক প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়