ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুনিয়র এনটিআরকে যে গোপন নামে ডাকেন কাজল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ১১ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুনিয়র এনটিআরকে যে গোপন নামে ডাকেন কাজল

কাজল আগরওয়াল, জুনিয়র এনটিআর

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী কাজল আগরওয়াল ও তারকা রামা রাও জুনিয়র (জুনিয়র এনটিআর)। ২০১৩ সালে ‘বাদশা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন তারা। সর্বশেষ ২০১৬ সালে ‘জনতা গ্যারেজ’ সিনেমার আইটেম গানে নাচতে দেখা যায় তাদের।

ব্যক্তিগত জীবনে খুব ভালো বন্ধু এই দুই তারকা। কাজল এনটিআরকে একটি গোপন নামে ডেকে থাকেন। এবার টুইট বার্তায় সেই গোপন নাম প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী। টুইটে কাজল লিখেন—আমি জুনিয়র এনটিআরকে তারামি নামে ডাকি (TARAk + tsunami= Tarami)। তাকে ভালোবেসে এই নামে ডাকি।

কাজের দিকে থেকে ‘বাহুবলি’ সিনেমা খ্যাত এস এস রাজামৌলি পরিচালিত ‘ট্রিপল আর’ সিনেমায় অভিনয় করছেন জুনিয়র এনটিআর। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ তেজা। মারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এই সিনেমার বাজেট ৩০০ কোটি রুপি। জুনিয়র এনটিআর ও রাম চরণ ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— আলিয়া ভাট, অজয় দেবগন। পাশাপাশি আছেন রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা। আগামী বছর ৮ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

অন্যদিকে একাধিক সিনেমার কাজ কাজলের হাতে রয়েছে। এর মধ্যে তেলেগু ভাষার ‘মোসাগালু’, ‘আচার্য’, হিন্দি ভাষার ‘মুম্বাই সাগা’, তামিল ভাষার ‘ইন্ডিয়ান-টু’, ‘প্যারিস প্যারিস’ প্রভৃতি। ‘আচার্য’ সিনেমায় ৬৪ বছর বয়েসি চিরঞ্জীবীর বিপরীতে দেখা যাবে কাজলকে। এবারই প্রথম নন, ২০১৭ সালে ‘খিলাদি নাম্বার ১৫০’ সিনেমায় চিরঞ্জীবী-কাজল একসঙ্গে অভিনয় করেছিলেন। তিন বছর পর আবার একসঙ্গে দেখা যাবে এ জুটিকে। সিনেমাটিতে আরো অভিনয় করবেন—মহেশ বাবু, সোনু সুদ, সম্পদ রাজ প্রমুখ।

করোনা প্রকোপের কারণে ভারতের সব ফিল্ম ইন্ডাস্ট্রির শুটিং বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শুটিং শুরু হবে না বলে জানা গেছে।   

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়