ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘দরকার হলে অনলাইনেই বিয়েটা সেরে ফেলব’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৫, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘দরকার হলে অনলাইনেই বিয়েটা সেরে ফেলব’

সায়ন্তনী ঘোষের সঙ্গে অনুরাগ তিওয়ারি

ভারতের টেলিভিশন অভিনেত্রী সায়ন্তনী ঘোষ। অনুরাগ তিওয়ারির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। এবার প্রেমকে পরিণয়ে রূপ দিতে চান এই বাঙালি অভিনেত্রী। কিন্তু এর মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সায়ন্তনী ঘোষ বলেন—অনুরাগকে বিয়ে করতে চাই, এই নিয়ে আমাদের বহুদিনের পরিকল্পনা। তবে কবে বিয়ে করব তার দিনক্ষণ এখনো ঠিক করিনি। এজন্য একটু সময় দরকার। তবে এর মধ্যে যেকোনো দিন যদি মনে হয়, তাহলে বিয়ে করেও নিতে পারি।

এ অভিনেত্রী আরো বলেন, লকডাউন না থাকলে হয়তো এর মধ্যেই বিয়ে করে নিতাম। তবে এটাও ভেবে রেখেছি, দরকার হলে অনলাইনেই বিয়েটা সেরে ফেলব।

সায়ন্তনী ‘কুমকুম-এক পেয়ার সা বন্ধন’, ‘নাগিন’, ‘মহাভারত’, ‘ইতনা করো না মুঝে পেয়ার’-এর মতো টিভি সিরিয়ালে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। ২০১২ সালে কালার্স টিভিতে প্রচারিত জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ৬ষ্ঠ আসরে একজন প্রতিযোগী তিনি। এতে ১৮তম স্থান অধিকার করেছিলেন সায়ন্তনী। বর্তমানে কালার্স টিভিতে প্রচারিত ‘নাগিন ৪’-এর মান্যতা চরিত্রে অভিনয় করছেন সায়ন্তনী ঘোষ।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়