ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরিবারের ভালোর জন্যই আলাদা হয়েছি: অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫২, ২০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পরিবারের ভালোর জন্যই আলাদা হয়েছি: অ্যাঞ্জেলিনা জোলি

হলিউডের অন্যতম আলোচিত জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ভক্তদের কাছে ‘ব্র্যাঞ্জেলিনা’ নামেই পরিচিত তারা। ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের মাত্র দুই বছরের মাথায় ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা জোলি জানিয়েছেন, তাদের বিচ্ছেদের সিদ্ধান্ত সঠিক ছিল। তিনি বলেন, ‘পরিবারের ভালোর জন্যই আলাদা হয়েছি। এটা সঠিক সিদ্ধান্ত ছিল। আমি সন্তানদের সারিয়ে তোলার চেষ্টা করছি। আমার নীরবতা দেখে তারা ভেঙে পড়েছিল। বাচ্চারা মিডিয়াতে তাদের নিয়ে মিথ্যাচার হতে দেখেছে। কিন্তু আমি তাদের সবসময় মনে করিয়ে দিয়েছি, সত্যটা কি তারা জানে। প্রকৃতপক্ষে তারা ছয় জন খুবই সাহসী ও শক্ত মনের মানুষ।’

এই অভিনেত্রী আরো বলেন, ‘পৃথিবীর এক রহস্যময় কারণে দত্তক নেওয়া বাচ্চাদের সঙ্গে দেখা হয়েছে। যেহেতু তারা অন্য জাতি, বর্ণের তাই অবশ্যই এতে রহস্য রয়েছে এবং এটি একটি পুরস্কার। তাদের শেকড় ভোলা উচিত হবে না। তাদের একটি শেকড় আছে যা অনেকের নেই। সম্মান করতে শিখুন। তাদের জানুন। এই পথচলার অভিজ্ঞতাটা অসাধারণ। তারা আপনার জগতে প্রবেশ করছে না। আমরা পরস্পরের জগতে প্রবেশ করছি।’

২০১৪ সালে ফ্রান্সে ‘ব্র্যাঞ্জেলিনা’ জুটির বিয়ে হয়। তাদের ছয় সন্তান—ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স, ভিভিয়েন। এরমধ্যে প্রথম তিন সন্তানকে দত্তক নিয়েছেন তারা। ব্যাড পিটের সঙ্গে সম্পর্ক শুরুর আগেই ম্যাডক্স ও জাহারাকে দত্তক নিয়েছিলেন জোলি। তখন ব্যাড পিটও দত্তক সন্তান নেন। পরে তাদের নামের সঙ্গে আইনুসারে ব্র্যাড ও জোলির নাম যুক্ত করা হয়।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়