ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পর্দায় দেখা মিলবে ডিপজল-দিতি-জায়েদ খানের

প্রকাশিত: ১১:৫৬, ২৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পর্দায় দেখা মিলবে ডিপজল-দিতি-জায়েদ খানের

ডিপজল, দিতি, জায়েদ খান

গুণী চলচ্চিত্র নির্মাতা এফ আই মানিক নির্মাণ করেছেন ‌‘এ দেশ তোমার আমার’ শিরোনামের সিনেমা। বছর চারেক আগে সিনেমাটির নির্মাণ কাজ শেষ করেন এই নির্মাতা।

এটি ৩৫ মিলিমিটারে শুট করা হয়েছিল। এটি এখন ডিজিটাল ফরম্যাট করে আগামী ২৯ জুন সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে রাইজিংবিডিকে জানান এর নির্মাতা।

সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন—মনোয়ার হোসেন ডিপজল ও দিতি। এছাড়াও এতে জায়েদ খানকে দেখা যাবে। এটি প্রযোজনা করেছেন ডিপজল।

এফ আই মানিক রাইজিংবিডিকে বলেন, ‌২০১৩ সালের শেষ দিকে ‌‘এ দেশ তোমার আমার’ সিনেমার কাজ শুরু করি। সিনেমাটির কাজও শেষ করেছি আগেই। অ্যানালগে নির্মাণ করেছিলাম। এখন ডিজিটালে রূপান্তর করে সেন্সরে জমা দেব। এর পরে সিনেমা হল খুললে সিনেমাটি মুক্তি দেব।

স্বদেশ প্রেমের গল্পে নির্মিত এই সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত যোশেফ শতাব্দী। দর্শকদের সিনেমাটি ভালো লাগবে বলে আশা ব্যক্ত করেছেন এই নির্মাতা।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়