ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুটিংয়ে ফিরলেন প্রীতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ২৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শুটিংয়ে ফিরলেন প্রীতি

করোনাভাইরাসের কারণে এতদিন সকল প্রকার শুটিং বন্ধ ছিল। ঘরেই কেটেছে তারকাদের সময়। তবে স্বাস্থ্যবিধি মেনে আবারো শুটিং শুরু হচ্ছে।

জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাও সম্প্রতি শুটিং সেটে হাজির হয়েছেন। ছয় মাস পর একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ফিরে তার মিশ্র প্রতিক্রিয়া হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

শনিবার (২৫ জুলাই) মাইক্রোব্লগিং সাইট টুইটারে শুটিং সেটে মেকআপ নেওয়ার একটি ছবি পোস্ট করেছেন প্রীতি। ক্যাপশনে লিখেছেন, ‘মুখে মাস্ক ছাড়া থাকার মিশ্র অনুভূতি- ভয়, উচ্ছ্বাস, নার্ভাস সব একসঙ্গে। তবে বিশুদ্ধে বাতাসে শ্বাস নিতে এবং যেগুলোতে আমাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে সেগুলো করতে পারছি।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় প্রীতি জিনতা। লকডাউনে স্বেচ্ছায় কোয়রেন্টাইনে থাকাকালীন ভক্তদের জন্য বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করতেন তিনি। মাঝে মাঝে পুরোনো ছবি পোস্ট করে সেগুলো নিয়ে স্মৃতিচারণ করতে এই অভিনেত্রী।

 

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়