ঢাকা     মঙ্গলবার   ১২ মে ২০২৬ ||  বৈশাখ ২৯ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আলিয়ার পরিবর্তে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ২৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আলিয়ার পরিবর্তে প্রিয়াঙ্কা

‘বাহুবলি’ সিনেমাখ্যাত নির্মাতা এসএস রাজামৌলির পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এতে নায়িকা চরিত্রে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অভিনয়ের কথা থাকলেও সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। টলিউড ডটকম এই তথ্য জানিয়েছে।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন সকল সিনেমার শুটিং বন্ধ ছিল। আবার শুটিং শুরু হওয়ায় শিডিউল জটিলতায় পড়েছেন আলিয়া ভাট। তাই ‘ট্রিপল আর’ সিনেমা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

‘ট্রিপল আর’ সিনেমায় অভিনেতা রাম চরণের বিপরীতে আলিয়ার অভিনয় করবেন বলে শোনা গিয়েছিল। এখন ‘রাজি’ সিনেমাখ্যাত এই অভিনেত্রীর পরিবর্তে অন্য এক বলিউড অভিনেত্রীকে খুঁজছেন নির্মাতা রাজামৌলি। প্রাথমিকভাবে প্রিয়াঙ্কা চোপড়াকে নেওয়ার পরিকল্পনা করেছেন তারা। যদিও এ ব্যাপারে প্রিয়াঙ্কা এখনো সম্মতি দেননি। এর আগে ‘জাঞ্জির’ (তেলেগু ভাষায় তুফান) সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন রাম চরণ ও প্রিয়াঙ্কা।

অন্যদিকে ‘ট্রিপল আর’ সিনেমায় জুনিয়র এনটিআর-এর বিপরীতে ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া মরিসকে দেখা যাবে। এছাড়া সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। পাশাপাশি আছেন রে স্টেভেনসন, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা।  

কামারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। আগামী মাস থেকে পুনরায় সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়