ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বধূ বেশে অপু বিশ্বাস

প্রকাশিত: ১৪:৪৬, ২৯ আগস্ট ২০২০   আপডেট: ০৮:৩৯, ৩০ আগস্ট ২০২০
বধূ বেশে অপু বিশ্বাস

বিয়ে বাড়ি। স্টেজ সাজিয়ে সবাই অপেক্ষা করছেন কনের জন্য। স্টেজের দু’পাশে কনেকে বরণ করতে অপেক্ষা করছেন একদল তরুণী। হঠাৎ বধূ বেশে স্টেজে হাজির হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে তার এই কনে সাজ মূলত ‘ব্রাইডাল ফেস্ট ২০২০’- এর জন্য। 

গতকাল ২৮ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকার মাসুদ খান মেকওভার অ্যান্ড হেয়ারস্টাইল ইনস্টিটিউটে ‘ব্রাইডাল ফেস্ট ২০২০’ এর প্রথম সিজন অনুষ্ঠিত হয়। এতে অতিথি হন অপু বিশ্বাস। এছাড়া মাসুদ খান মেকওভার অ্যান্ড হেয়ারস্টাইল পার্লারের ফটোশুটে অংশ নেন তিনি। এর কোরিওগ্রাফি করেন গৌতম সাহা ও রাকিব বাবু। অপু বিশ্বাস ছাড়াও প্রায় ত্রিশজনের মতো মডেল অংশ নেন এই ব্রাইডাল ফেস্টে। ফটোশুট করেন হৃদয় তানভীর।

অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। সিনেমা হল খুললেই এটি মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে।

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়