ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমেরিকা প্রবাসীর প্রেমে মানষী প্রকৃতি

প্রকাশিত: ১৪:৫০, ২৯ আগস্ট ২০২০   আপডেট: ০৮:৪৮, ৩০ আগস্ট ২০২০
আমেরিকা প্রবাসীর প্রেমে মানষী প্রকৃতি

অভিনেত্রী মানষী প্রকৃতি। টেলিভিশন নাটকে পরিচিত মুখ। সম্প্রতি তিনি ‘দারুণ অফার’ শিরোনামের একক নাটকে অভিনয় করেছেন। নাটকে তাকে একজন আমেরিকা প্রবাসীর প্রেমে পড়তে দেখা যায়।

আশরাফুজ্জামান বাবুর রচনা ও মনজুরুল হক মনজুর পরিচালনায় এই নাটকের গল্পে দেখা যাবে- শাওন আমেরিকা প্রবাসী সেজে প্রকৃতিকে রাতে ফোন করেন। এক পর্যায় শাওনের প্রেমে সাড়া দেন প্রকৃতি। তিনি শাওনের সঙ্গে দেখা করতে চান। কিন্তু শাওন রাজি হন না। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।  

‘দারুণ অফার’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইদ জামান শাওন ও মানসী প্রকৃতি। পরিচালক মনজুরুল হক মনজু রাইজিংবিডিকে বলেন, ‘‘দারুণ অফার’ নাটকের গল্পে টুইস্ট আছে। দর্শক আনন্দ পাওয়ার পাশাপাশি কিছু মেসেজ পাবেন। আশাকরছি, দর্শকদের ভালো লাগবে।’

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়