ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনামুক্ত জেনেলিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৯, ৩০ আগস্ট ২০২০   আপডেট: ১৮:৩৬, ৩০ আগস্ট ২০২০
করোনামুক্ত জেনেলিয়া

করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী জেনেলিয়া ডিসুজা। তবে তিনি এখন সুস্থ।

এই অভিনেত্রীর করোনায় আক্রান্ত হওয়ার কথা এতদিন গোপনই ছিল। শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি বিষয়টি জানান।

জেনেলিয়া ডিসুজা লেখেন, ‘আমি তিন সপ্তাহ আগে কোভিড পজিটিভ হয়েছিলাম। যদিও গত ২১ দিন আমার কোনো উপসর্গ ছিল না। সৃষ্টিকর্তার কৃপায় আজ টেস্টে নেগেটিভ এসেছে। আমি সৌভাগ্যবান যে এই রোগের সঙ্গে আমার লড়াইটা অনেক সহজ ছিল। কিন্তু একই সঙ্গে এই ২১ দিন আইসোলেশনের থাকা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। ফেসটাইম ও ডিজিটাল প্ল্যাটফর্ম আমার এই একাকিত্ব দূর করতে পারেনি। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ফের একত্রিত হতে পেরে আমি ভীষণ খুশি।’

এদিকে মাইক্রোব্লগিং সাইটে ভক্তদের এই কঠিন সময়ে সুস্থ থাকার পরামর্শ দিয়ে জেনেছিলা লিখেছেন, ‘প্রিয়জনদের সঙ্গে থাকুন, এটি আসল শক্তি এবং এটিই প্রয়োজন। দ্রুত পরীক্ষা করান, স্বাস্থ্যসম্মত খাবার খান এবং শারীরিকভাবে ফিট থাকুন— এই রোগের সঙ্গে লড়াই করার এটিই একমাত্র পথ।’

জেনেলিয়া ‘জানে তু ইয়া জানে না’, ‘তেরে নাল লাভ হো গ্যায়া’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। ২০১২ সালে বলিউড অভিনেতা রিতেশের সঙ্গে তার বিয়ে হয়। এই দম্পতির দুই সন্তান— রিয়ান ও রাহিল।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়