ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মিস্টার অ্যান্ড মিসেস ফটোজেনিক’ বিজয়ী জোবায়ের-সাবনীন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ৩০ আগস্ট ২০২০   আপডেট: ০৭:২১, ৩১ আগস্ট ২০২০
‘মিস্টার অ্যান্ড মিসেস ফটোজেনিক’ বিজয়ী জোবায়ের-সাবনীন

বিজয়ী জোবায়ের খান ও সাবনীন সরকার (বাঁ থেকে)

আড়াই হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস্টার অ্যান্ড মিসেস ফটোজেনিক ২০২০’ বিজয়ী হলেন জোবায়ের খান ও সাবনীন সরকার।

এ প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে দুই বিভাগ থেকে শীর্ষ তিনজন করে প্রতিযোগীকে নির্বাচন করা হয়েছে। ছেলেদের মধ্যে প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন অভয় রাজ, দ্বিতীয় রানার আপ ফয়সাল মাহমুদ। মেয়েদের মধ্যে প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন আল মনা ইসলাম রিম, দ্বিতীয় রানার আপ আতকিয়া ফয়েজ মোহনা।

গতকাল (২৯ আগস্ট) রাতে নগরীর মহিলা সমিতির মঞ্চে অনুষ্ঠিত হয় ‘মিস্টার অ্যান্ড মিসেস ফটোজেনিক ২০২০’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এতে বিজয়ীদের মাথায় মুকুট পরিয়ে ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মিস্টার ফটোজেনিক বিজয়ী জোবায়ের খান আজ (৩০ আগস্ট) দুপুরে রাইজিংবিডিকে বলেন—এই প্রাপ্তির জন্য প্রথমে আল্লাহ তা’আলার কাছে শুকরিয়া আদায় করছি। আমি যা কিছু করি না কেন, সবার আগে মানব কল্যাণমূলক কাজ আমার কাছে গুরুত্বপূর্ণ। এই প্রতিযোগিতার মঞ্চে সেটা উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি, ভবিষ্যতে বিশ্ব দরবারে নিজেকে, নিজের দেশকে সঠিকভাবে উপস্থাপন করতে পারবো।

গ্র্যান্ডে ফিনালে বিচারকের দায়িত্ব পালন করেন—চলচ্চিত্র নির্মাতা নার্গিস আক্তার, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, আরজে হুমায়ূন কবির নীরব, রাজিয়া সুলতানা ও উদ্যোক্তা জিনিয়া আফরোজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইমতু রশিদ ও নানজিবা খান।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়