ঢাকা     সোমবার   ১১ মে ২০২৬ ||  বৈশাখ ২৮ ১৪৩৩ || ২৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জিয়ার সুরে গাইলেন ফাহমিদা

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ১৩ অক্টোবর ২০২০  
জিয়ার সুরে গাইলেন ফাহমিদা

নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। অসংখ্য শ্রোতাপ্রিয় গান গেয়ে শ্রোতাদের মন মাতিয়েছেন তিনি। এবার ‘কোনো মানে নেই’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন তিনি। ওমর ফারুক বিশালের কথায় গানটির সুর-সংগীত পরিচালনা করেছেন জিয়া খান। এর সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ।

গত ৮ অক্টোবর মগবাজারের রেড অ্যান্ড ব্ল্যাক স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন ফাহমিদা নবী। এতে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন প্রবাসী গায়ক তাসলিম হাসান। এছাড়া ফাহমিদা নবীর একক ট্র্যাক হিসেবেও গানটি মুক্তি পাবে। গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।

আরো পড়ুন:

ফাহমিদা নবী বলেন, গানটির সুর-সংগীতায়োজনও চমৎকার করেছেন। এটি সেমি মেলো-ক্লাসিক্যাল ঘরানার মিষ্টি প্রেমের একটি গান। কথা-সুরের মধ্যে বেশ দরদ আছে। এর সুরও চমৎকার হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়