ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় কণ্ঠশিল্পী তিলোত্তমা

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ২৯ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:২৩, ৩০ অক্টোবর ২০২০
সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় কণ্ঠশিল্পী তিলোত্তমা

‘ক্ষুদে গানরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী তিলোত্তমা বিশ্বাসের মা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিলোত্তমা। এছাড়া তিলোত্তমার বাবা নির্মল বিশ্বাস, ছোট বোন আঁখি বিশ্বাস ও ছোট ভাই পলক বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় থেকে তিলোত্তমা তার বড় বোনের বাসায় যাওয়ার পথে দিনাজপুর বীরগঞ্জ কবিরাজেরহাট এলাকায় তাদের বহনকারী প্রাইভেটকারটি উল্টে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আহতদের উদ্ধার করে বীরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়।

আরো পড়ুন:

পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিলোত্তমা বিশ্বাসের মা স্মরণিকা বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। 

এদিকে কান-মাথা থেকে রক্তক্ষরণ, বুকে ও মাথায় আঘাত পেয়েছেন তিলোত্তমা। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদমান জানান, তিলোত্তমা এখনো শঙ্কামুক্ত নন।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়